আজকের অপরাধ
অপহৃত বিশ্ববিদ্যালয় ছাত্র হৃদয়নকে ১০ দিন পর জীবিত উদ্ধার
অপহরণের ১০ দিন পর উদ্ধার হয়েছেন মানিকগঞ্জের ঘিওরের বাসিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হৃদয়ন আনসারী (২৫)। অপহরণকারীরা তাঁকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ফেলে রেখে যায়। পরে এক ট্রাকচালকের সহায়তায় মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নবীনগরের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছান তিনি। সেখান থেকে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে যান।